মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে এবং একই ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পাবনা জেলার মুজাহিদ (৪৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার আলামিন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শেরপুরগামী একটি মিনি ট্রাকের (পিকআপভ্যান) সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার বাউরভাগ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন ৪ জন। আহতদের ২ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে তাদের একজন মারা যান এবং অন্য দুইজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ধারণা করছি ঘন কুয়াশার কারণে এই ঘটনা ঘটতে পারে। দুইটি গাড়ি আটক আছে। একজন স্পটে এবং অপরজন হাসপাতালে মারা গেছে।
