জাতীয় শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি শুক্কুর মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত দেড়টায় নারায়ণগঞ্জের বন্দর কদমরসূল এলাকায় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
নারায়ণগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ শুক্কুর মাহমুদ বাংলাদেশ জাহাজী শ্রমিক লীগ ও নৌ-যান শ্রমিক ইউনিয়নের সভাপতি। তার মৃত্যুর সংবাদে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত দেড়টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের প্রথম জানাজার নামাজ শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণ এবং বাদ আছর বন্দরকদম রসূল দরগায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।
