বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে দুর্দান্ত সব নৈপুণ্যের দেখা মিলছে। সোমবার যেমন আসরে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন পিরোজপুরের কিশোর আকাশ মিয়া।
টাউন মাধ্যমিক স্কুলের আকাশ হ্যাটট্রিক সহ নিয়েছেন ৬ উইকেট। বোলিং ফিগার- ৮-২-২৩-৬।
তার বোলিং নৈপুণ্যে প্রতিপক্ষ পিরোজপুর পাড়েরহাট মাধ্যমিক বিদ্যালয় গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আকাশের স্কুল। সর্বোচ্চ ৪০ রান করেন মিরাজুল।
একদিন আগেই ১৬১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাকিবুল হাসান বাপ্পী। বরিশালে ১১১ রানের ইনিংস খেলেছিলেন চরবাড়িয়া হাই স্কুলের অনিক।
তার আগে রবিবার আসরের প্রথম দিনে মাত্র ৬৬ বলে সেঞ্চুরি উপহার দেন বরিশাল টাউন স্কুলের মোহাম্মদ ইমান।
