পিআইবিতে চিকিৎসকরা

অন্ধত্বের ঝুঁকি নিয়ে বছরে লক্ষাধিক শিশুর জন্ম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৩:৫৭ এএম

দেশে প্রতি বছর লক্ষাধিক শিশু অন্ধত্বের ঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করে। সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা না করালে এসব শিশু সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা এ তথ্য জানান। পিআইবি ও অরবিস ইন্টারন্যাশনাল ‘অপরিণত শিশু অন্ধত্ব প্রতিরোধ ও চিকিৎসা : সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, আরওপি হলো চোখের রেটিনার এমন একটি অস্বাভাকিতা যাতে কোনো শিশু আক্রান্ত হতে পারে ৩৪ সপ্তাহের আগে জন্মালে। তাদের মতে, একটি শিশু আরওপিতে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য জন্মের ৩০ দিনের মধ্যেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এ রোগ সম্পর্কে নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক অরবিস ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন চিকিৎসা বিশেষজ্ঞ ডা. লুৎফুল হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত