৫৩ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে সেমিতে হালেপ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৮:৫০ এএম

মাত্র ৫৩ মিনিট সময় নিলেন সিমোনা হালেপ। তাতে প্রতিপক্ষ আনেত কনতাভেইতকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন রোমানিয়ার এই খেলোয়াড়।

মেলবোর্নে বুধবার কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে এস্তোনিয়ার কনতাভেইতকে সরাসরি ৬-১, ৬-১ গেমে হারান হালেপ। এই নিয়ে টানা এগারো ম্যাচে জয় পেলেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।

ফাইনালে ওঠার লড়াইয়ে হালেপ মুখোমুখি হবেন স্পেনের গারবিনে মুগুরুসা বা আনাস্তাসিয়া পাভলুচেনকোভার সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত