হতাশা থেকে গান করেন-ছবি আঁকেন মমতা, খোঁচা বিজেপি নেতার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১২:১২ পিএম

বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, ‘মানুষ যখন হতাশ এবং একা হয়ে যায়, তখনই ছবি আঁকে, গান গায়, গিটার বাজায়।’

এর আগে নির্বাচনের রাতে কিবোর্ড বাজান মমতা। সেই ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার গান্ধীর মূর্তির নিচে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চিত্রশিল্পীদের একটি কর্মসূচিতে যোগ দিয়ে ছবি আঁকেন। সেখানে ৪৩ জন শিল্পী ছবি আঁকেন।

দিলীপ ওই কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘মানুষ যখন সঙ্গে থাকে না, তখন শিল্পী-বুদ্ধিজীবীদের সঙ্গে সময় কাটাতে হয়। তাদের অবশ্য সমাজে কোনও প্রভাব নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত