হ্যাকড সিনেমার গানে উত্তাপ ছড়ানো হিনা খান (ভিডিও)

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:৪০ পিএম

হিনা খান অভিনীত হ্যাকড সিনেমার গান ‘তু যো মিলি’ রিলিজ হলো।  জিত গঙ্গোপাধ্যায়ের সুরে ইয়াসির দেশাইয়ের গলায় শোনা যাচ্ছে গানটি।

জি নিউজ জানায়, বিক্রম ভাটের পরিচালনায় সিনেমাটির মূল চরিত্রে আছেন টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। এই সিনেমায় অন্যরকম লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।

‘তু যো মিলি’ গানেই বোঝা যাচ্ছে সিনেমাটিতে কেমন উত্তাপ ছড়াচ্ছেন হিনা খান।

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যা কহেলতা হে’ থেকে বেরিয়ে বিগ বসের ঘরে হাজির হন হিনা খান।

সালমান খানের রিয়্যালিটি শো থেকেই বিক্রম ভাটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান হিনা।

বিক্রম ভাটের সিনেমার আগে অরিজিৎ সিংয়ের অ্যালবামেও দেখা যায় হিনাকে। অরিজিৎ সিংয়ের এই অ্যালবামে বিগ বসের আরও এক প্রতিযোগী প্রিয়াঙ্কা শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন হিনা খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত