বড় ব্যবধানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী শামসুল পেয়েছেন ২২৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান ফেরদৌস (একুশে টিভি) পেয়েছেন ১৫১ ভোট।
সভাপতি পদে বিজয়ী মোহাম্মদ আলীর ভোট ১৪০। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাক আহমদ (ডেইলি অবজারভার) পেয়েছেন ১২৯ ভোট।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিইউজের দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন।
সিনিয়র সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রতন কান্তি দেবাশীষ (দৈনিক পূর্বদেশ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলোকময় তলাপাত্র পেয়েছেন ১২৬ ভোট।
সহ-সভাপতি পদে ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনিন্দ্য টিটো (জিটিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবসার মাহফুজ (দৈনিক পূর্বকোণ) পেয়েছেন ১৩৩ ভোট।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সবুর শুভ (দৈনিক আজাদী)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বরূপ ভট্টাচার্য (সিপ্লাস) পেয়েছেন ১১৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এসএম ইফতেখারুল ইসলাম (দৈনিক পূর্বকোণ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রীতম দাশ (ভোরের কাগজ) পেয়েছেন ১৫০ ভোট।
অর্থ সম্পাদক পদে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাশেম শাহ (দৈনিক আজাদী)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর উদ্দিন আহমদ পেয়েছেন ১২২ ভোট।
প্রচার সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইফতেখার ফয়সাল (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল রাহমান (বাংলানিউজ) পেয়েছেন ৯৫ ভোট।
এছাড়া নির্বাহী সদস্যের একটি পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ মহরম হোসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল হোসেন (দৈনিক পূর্বদেশ) পেয়েছেন ৯৯ ভোট।
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ৯টায় নির্বাচন শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট নয়টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪০৩ ভোটারের মধ্যে ৩৮২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
