প্রধানমন্ত্রী ভোট চাইলে বাকিদের কিছু করার থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী একজন মেয়র প্রার্থীকে পাশে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, নৌকায় ভোট চাইছেন, এরপর বাকিদের আর কিছু করার থাকে না।’ গতকাল বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, ‘দেশের প্রধানমন্ত্রীর দ্বারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হওয়ায় রাজনৈতিকভাবে খুব খারাপ একটা উদাহরণ সৃষ্টি হয়েছে।’
