মিন্নি সাক্ষীকে হুমকি দিয়েছেন কি না তদন্তের নির্দেশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৯ এএম

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনাতিতে সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে আদালত। পুলিশকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নির জামিন বাতিলের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে এ নির্দেশনা দেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত হত্যা মামলায় সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষ মিন্নির জামিন বাতিলের আবেদন করে। পরে বিজ্ঞ আদালত মিন্নির জামিন কেন বাতিল করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিস দেয়। ১৫ জানুয়ারি আমরা নোটিসের জবাব দিলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন বাতিলের শুনানি পিছিয়ে ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ৭ দিনের মধ্যে বরগুনা সদর থানার ওসিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত