শাহজাদপুরে ৪ আগ্নেয়াস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৪ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামের তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে গত রবিবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চারটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৫০), আসাদুল (৩২), দুলাল সরকার (২৬) ও জাকির হোসেন (৩৫)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে চারটি ওয়ান শুটার গান, চারটি কার্তুজসহ ওই চার অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে বাইরে থেকে এসব অস্ত্র এনে এ এলাকার নির্জন স্থানে অবস্থান নিয়ে বেচাকেনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় এ-সংক্রান্ত একাধিক মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত