দেখতে দেখতে আরও একটা কেটে গেল। আজ ৫ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা পারফর্মার মুশফিকুর রহীমের বাবা হওয়ার দুই বছর পূর্ণ হলো। একমাত্র সন্তান শাহরুজ রহীম মায়ানের জন্মদিন উপলক্ষে ফেইসবুকে ভালোবাসা মাখা এক স্ট্যাটাস দিয়েছেন দেশের অন্যতম সেরা এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
ছেলের জন্মদিনে তাকে উদ্দেশ করে নিজের ভেরিফাইড ফেইসবুকে মুশফিক লিখেছেন- “আলহামদুলিল্লাহ, তুমি আমার সবচেয়ে বড় অর্জন…ইনশাআল্লাহ আশা করি, কোনো একদিন তুমি আমার চেয়েও ভালো ও সফল মানুষ হবে… আমি সব সময় ও আজীবন তোমাকে ভালোবাসি।… শুভ জন্মদিন মাই অ্যাঞ্জেল (মায়ান)।”
মুশফিকুর রহীম ও জান্নাতুল কেফায়াত মন্ডির দম্পত্তির একমাত্র সন্তান শাহরুজ রহীম মায়ানের জন্ম ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি।
উল্লেখ, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি মুশফিক। ফলে ছেলের সঙ্গে জন্মদিনটা দেশে থেকেই উদযাপন করতে পারছেন তিনি।
