খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০২ এএম

খুলনায় ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে আকাশ রহমান (৩৫) নামে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠসংলগ্ন শাহীন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের চতুর্থ তলার ৪৬ নম্বর কক্ষ থেকে পুলিশ সদস্য মো. আকাশ রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত