তুলার সংসারে দ্বন্দ্ব থাকবে, মেষের আয় থেকে ব্যয় বাড়বে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৬ এএম

মেষ : আত্মীয়দের অপতৎপরতায় খরচ বেড়ে যাবে। কর্মক্ষেত্র শুভ, কর্মে উন্নতি যোগ। আয় থেকে ব্যয় বাড়বে।

বৃষ : সংসারে অতৃপ্তি বাড়লেও স্ত্রীর আয় বাড়বে। নতুন ব্যবসার যোগাযোগ হবে। সামান্য আয় বাড়বে।

মিথুন : বিদেশের সঙ্গে অবৈধ ব্যবসা এবং ফাটকা ব্যবসায় লাভ হবে। স্ত্রীর মাতা অসুখে পড়বে। খাদ্য ও কৃষিপণ্যের ব্যবসার সুযোগ আসবে।

কর্কট : সব কাজেই প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে। নিজের শরীর পীড়া ও সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে সবটায় ক্ষতি হবে।

সিংহ : স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হবে। জমা অর্থ প্রায় সবটায় খরচ হয়ে যাবে। দাম্পত্য কলহ কিছুটা কম থাকবে।

কন্যা : কর্মক্ষেত্রে গোপন শত্রুদের তৎপরতা বাড়বে। তবে স্ত্রীর পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। দেহমনে অলসতা দেখা দিতে পারে।

তুলা : কাজে বাধা না থাকলেও উন্নতি নেই। সংসারে দ্বন্দ্ব থাকবে। যৌন ও চর্মরোগ থেকে সাবধানে থাকুন।

বৃশ্চিক : স্বাস্থ্য ভালো নয়। তবে সংসারে শান্তি থাকবে। প্রেম-রোমাঞ্চ শুভ হলেও কিছুটা বাধা আছে। মায়ের স্নায়ু রোগ বেড়ে যেতে পারে।

ধনু : গায়ে ব্যথা ও ডায়াবেটিস বাড়তে পারে। আয় বাড়বে। স্ত্রী পেটের পীড়ায় কষ্ট পাবে।

মকর : উচ্চ রক্তচাপ, চর্মরোগ ও পেটের রোগ বাড়লেও কাজে আত্মীয়ের সাহায্য পাওয়া যাবে। আয় থেকে ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া সহজ হবে।

কুম্ভ : স্নায়ু পীড়ায় কষ্ট পাবে। ওষুধ ও হাসপাতালে অর্থ ব্যয় বাড়বে। তবে সংসারে শান্তি থাকলেও সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন : মায়ের পেটের অসুখ জটিল হয়ে দেখা দিতে পারে। নিজের ডায়াবেটিস ও চর্মরোগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সম্মান অটুট থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত