ছাগলে ক্ষেতের গাছ খাওয়া নিয়ে হামলায় যুবক নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৫ এএম

ছাগলে ক্ষেতের গাছ খাওয়াকে কেন্দ্র করে হামলায় সবুজ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মুরারীদহ গ্রামের ফজলুর রহমানের ছেলে।

সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার ক্ষেতের কিছু গাছ খায় একই এলাকার মজিদের ছাগল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়।

বিকেলে সবুজ ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যায়। এ সময় মজিদসহ কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করতে থাকে। তাদের চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল হোসেন (২৪) ও মা আমেনা বেগম (৬০) ছুটে এলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সবুজ হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত