টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪ এএম

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে গড়াবে বল।

এই ম্যাচে থাকছেন না দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নেই দেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। সাদা পোশাকে সময়টাও খুব খারাপ যাচ্ছে ইদানীং। এক বছরের মধ্যে দেশের মাটিতেই হারতে হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে। গত নভেম্বরে ভারত সফরটা তো রীতিমতো ভরাডুবির।

সব মিলিয়ে ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে টেস্ট খেলতে নামতে হবে মানসিকভাবে পিছিয়ে থেকে।

পাকিস্তানের বিপক্ষে টাইগাররা এখনো টেস্ট জেতেনি। সর্বোচ্চ সাফল্য ২০১৫ সালে খুলনায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট ড্র করা।

বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তান: আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত