লোহাগাড়ায় ১২ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৪ পিএম

লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের শরীর তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের ছেলে শামশুল আলম (৪৫), ঈদগাহ জাগির পাড়া এলাকার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহামুদের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামমুখী একটি পরিবহনে অভিযান চালায়।

এ সময় দুই নারীর শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদলতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত