ফুপাতো ভাইয়ের বিয়েতে কারিনা-কারিশমার নাচ, ভিডিও ভাইরাল…

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১২ পিএম

কারিশমা কাপুরের ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় ছবি ‘দিল তো পাগল হ্যায়’। এতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে বেশ কয়েকটি পুরস্কারও বাগিয়ে নেন তিনি। প্রায় দুই দশক পর সেই সিনেমার গানে জমিয়ে নাচলেন কারিশমা, সঙ্গে ছিলেন ছোট বোন কারিনা কাপুর খান।

কয়েক দিন আগে ফুপাতো ভাই আরমান জৈনের বিয়ের মঞ্চে চলছিল ‘দিলতো পাগল হ্যায়’ ছবির ‘মুঝকো হুই না খবর’ গানটি। সঙ্গে জমিয়ে নাচলেন কারিশমা কাপুর। পরে ‘বীর দি ওয়েডিং’-এর জনপ্রিয় ‘তারিফে’ গানে কোমর দোলান কারিনা। সম্প্রতি, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে ‘কাপুর সিস্টার্স’দের এই নাচের ভিডিও।

এখানেই শেষ নয়, বন্ধু করণ জোহরের সঙ্গে ‘বোলে চুড়িয়া’ গানের সঙ্গেও জমিয়ে নাচেন কারিশমা-কারিনা। গোটা আনুষ্ঠানটি বলিউডের কোনো পুরস্কারের আসর থেকে কম কিছু ছিল না।

ফ্যাশান ডিজাইনার মনীশ মালহোত্রার ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে এই ভিডিও।

রিসেপশনের অনুষ্ঠানে রোমান্টিক মিউজিকের সঙ্গে ড্যান্স পারফরম্যান্স করতে দেখ যায় নব দম্পতি আরমান জৈন ও আনিশা মালহোত্রাকে। এই অনুষ্ঠানে সপরিবারে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানসহ বলিউডের অনেক তারকা আসেন। কিং খান, গৌরী খানসহ অনেকেই নাচের জন্য মঞ্চে ওঠেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত