ছবির প্রচারে গিয়ে অসুস্থ সারা, কোলে তুলে নিলেন কার্তিক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৯ পিএম

সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লাভ আজকাল’ মুক্তি পাবে ভালোবাসা দিবসে। তাই ছবির প্রমোশনে ভীষণ ব্যস্ত হাল প্রজন্মের দুই তারকা।

সম্প্রতি ছবির প্রমোশনে গিয়েই হঠাৎই নাকি অসুস্থ হয়ে পড়েন সারা। তখন কার্তিক কী করলেন জানেন?

দুই হাতে সারাকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকলেন ‘লুকাচুপি’ নায়ক। চারপাশের লোকজন এই ঘটনায় বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন।

সামনে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের কার্তিক বলেন, “আমি কিন্তু এক্কেবারেই মজা করছি না, সারা অসুস্থ।” তবে ভিডিও দেখে মনে হচ্ছে কার্তিক-সারা নেহাতই মজা করার জন্য কিংবা পাপারাজ্জিদের এড়াতেই এমনটা করেছেন।

আবার এও হতে পারে সারা হয়তো সত্যিই অসুস্থ ছিলেন, তবে তাকে কোলে তুলে নেওয়ার মতোও অসুস্থ হয়তোবা তিনি ছিলেন না!

অবশ্য সিনেমা ছাড়াও কয়েকবার সারাকে কোলে তুলে নেন আরিয়ান। সম্প্রতি একই কাণ্ড ঘটনা ‘দ্য কপিল শর্মা শো’তে।

‘লাভ আজকাল’-এর ট্রেলার ও গান মন কেড়েছে সিনেমাপ্রেমীদের। আর এই ছবিতেই প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন সারা-কার্তিক। তাই তাদের রসায়ন প্রথমবার পর্দায় দেখার জন্য দর্শকেরা বেশ উৎসাহী। এ ছাড়া তাদের প্রেমের গুঞ্জন সেই আগ্রহে বাড়তি জ্বালানি হিসেবে কাজ করছে।

১১ বছর আগে মুক্তি পায় ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’। অভিনয় করেন সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোন। সেই একই পরিচালকই নতুন সিনেমাটি তৈরি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত