বড় সমাবেশ ডেকে মিছিলের কর্মসূচি দিল বিএনপি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৯ পিএম

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বড় সমাবেশ ডেকেছিল বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ হয়। বেলা দুইটায় শুরু হওয়া সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন।

বড় সমাবেশ থেকে দলীয় প্রধানকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল সভাপতির বক্তব্যে বলেন, ‘আমরা আন্দোলন করেছি , নির্বাচন করেছি। এবার খালেদা জিয়াকে মুক্ত করব।’

সমাবেশের প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সভায় বক্তব্য স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ। অসুস্থতার জন্য উপস্থিত থেকেও বক্তব্য দেননি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ , মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত