কালীগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:০০ পিএম

কালীগঞ্জে জায়গা-জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে শামসুর রহমান ঢালী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের উদ্ধৃত করে কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, সকালে শামসুর রহমানের ছেলেমেয়েরা জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘাতে জড়ায়। এ সময় ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান শামসুর। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত