আমার আমি - আমার স্বামী: মিথিলার মুখোমুখি সৃজিত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৫ এএম

বহু গুণের অধিকারী রাফিয়াত রশীদ মিথিলা সঞ্চালক হিসেবেও বেশ জনপ্রিয়। বাংলাভিশনের চ্যাট শো ‘আমার আমি’তে রোশনাই ছড়াচ্ছেন অনেক দিন ধরে। সেই অনুষ্ঠানে এবার তার অতিথি হলেন স্বামী সৃজিত মুখার্জি।

গত এগারো বছরে কম সাক্ষাৎকার দেননি ‘দ্বিতীয় পুরুষ’ নির্মাতা। কিন্তু এবারের সরাসরি স্ত্রীর সামনে বসলেন হটসিটে। প্রশ্নকর্তা যদি স্ত্রী হন তাহলে কোন স্বামীই না ভয় পান! সৃজিতেরও তেমন অবস্থা হয়েছিল?

কলকাতার নির্মাতা ভয় পেলেন নাকি সোজা ছক্কা মারলেন তা দেখা যাবে কিছুদিন পরই।

শুটিং শেষে ‘আমার আমি’র ফ্লোর থেকেই শনিবার একটি ছবি শেয়ার করেন সৃজিত। টুইটারে ওই ছবির ক্যাপশনে লেখেন, বিবাহিত পুরুষ হিসেবে তার জীবনের আরেকটি দিন- যে দিন স্ত্রী তার সাক্ষাৎকার নিয়েছেন। বাংলাভিশন স্টুডিওতে ধারণ করা হয়েছে ‘আমার আমি - আমার স্বামী’র সাম্প্রতিক এই পর্ব।

সামনে আসছে ভালোবাসা দিবস। বিয়ের পর সৃজিত-মিথিলার প্রথম ভ্যালেনটাইন ডে বলে কথা। ফাগুনের রঙে নিজেদের রাঙাবেন তারা। সে উপলক্ষে ভক্তদের জন্য উপহার ‘আমার আমি’র বিশেষ এই পর্ব।

ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রাইসলেস’। এতে অভিনয় করেছেন মিথিলা। জাফরিন সাদিয়ার গল্পে পরিচালনা করেছেন গৌতম কৌরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত