ভৈরবে অস্ত্রসহ ছিনতাইকারীকে পুলিশে দিল স্থানীয়রা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৬ পিএম

কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকা থেকে মিলন (২৫) নামে এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

মিলন পঞ্চবটি এলাকার বাছির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ভৈরব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হবে বলে জানিয়েছেন ভৈরব থানার উপপরিদর্শক মো. মতিউজ্জামান।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রবিবার সকালে স্থানীয় হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিলনকে দুইটি ধারালো দেশীয় অস্ত্রসহ আটক করে এলাকাবাসী।

পরে স্থানীয় পৌর কাউন্সিলরকে খবরটি জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে ভৈরব থানার উপপরিদর্শক মতিউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কাউন্সিলরের কার্যালয়ে আসলে অস্ত্রসহ আটক ছিনতাইকারী মিলনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত