জামালপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩১ পিএম

জামালপুরে ট্রেনে কাটা পড়ে শরাফত আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ রেলপথের কোচনধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরাফত আলী ওই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

জামালপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুপুর ১২টার দিকে নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রাম অতিক্রম করছিল।

এ সময় ওই গ্রামের কৃষক শরাফত আলী অসাবধানতাবশত রেলপথ পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে থানা-পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত