আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক নিশ্চিত ব্রাজিলের

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৮ এএম

আগেই টোকিও অলিম্পিক ফুটবলের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা। রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলও লাতিন অঞ্চল থেকে দ্বিতীয় দল হিসেবে পুরুষ অলিম্পিক ফুটবল ইভেন্টে খেলা নিশ্চিত করে। মোট ১৬ দল নিয়ে হয় ফুটবল ইভেন্ট। আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করেছিল টিকিট। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের পরিস্থিতি ছিল এমন যেÑ ম্যাচটিতে জিততে হবে ২০১৬ অলিম্পিকে স্বর্ণজয়ীদের। কারণ অপর ম্যাচে উরুগুয়ে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়ায় মূল পর্বে জায়গা পেতে আর্জেন্টিনাকে হারাতেই হতো ব্রাজিলের। ম্যাচের ১১ মিনিটে পলিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর জোড়া গোল করেন মাথিয়াস।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত