ঠান্ডায় রোগ বাড়তে পারে সিংহের, স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না কুম্ভর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৩ এএম

মেষ : ঠান্ডাজনিত রোগ ভোগ আছে। স্বল্প ভ্রমণ যোগ আছে। ব্যয় বাড়বে।

বৃষ : মায়ের অসুখ বাড়তে পারে ব্যবসায় নতুন যোগাযোগ হবে। সঞ্চয় আশানুরূপ নয়।

মিথুন : স্বাস্থ্য ভালো না থাকলেও কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আত্মীয়র জন্য ব্যয় বাড়বে। স্বল্প ভ্রমণ আনন্দদায়ক হবে।

কর্কট : ডায়াবেটিস রোগ বাড়তে পারে। আয় বাড়বে। দীর্ঘ ভ্রমণ যোগ আছে।

সিংহ : ঠান্ডায় রোগ বাড়তে পারে। ব্যবসা মোটামুটি ভালোই থাকবে। স্ত্রীর মনে একটু অতৃপ্তি থাকবে।

কন্যা : মনে অবসাদ এবং পেটের রোগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : পাওনা আদায়ে দেরি হবে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। আত্মীয়দের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে।

বৃশ্চিক : বিদেশের সঙ্গে যানবাহনের এবং বিলাস দ্রব্যের ব্যবসা ভালো চলবে। আয় বাড়বে। সন্তান কোনো রোগে পতিত হতে পারে।

ধনু : নানা রোগে আক্রান্ত হতে পারেন। আয় বাড়বে। বিদেশ ভ্রমণে আনন্দ পাবেন।

মকর : স্বাস্থ্য সুস্থ নয়। স্ত্রীর আয় বাড়বে। আয়-ব্যয় প্রায় সমান।

কুম্ভ : পেট ও স্নায়ুরোগ ভোগ যোগ আছে। আয় বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।

মীন : রোগ ভোগ থাকবে। স্ত্রীর ভ্রমণে ব্যয় বাড়বে। কর্মস্থলে কাজে চাপ বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত