নওগাঁয় আটকের পর ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আওরঙ্গজেব জিবু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভারশো ইউনিয়নের দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, জিবু মাদক ব্যবসায়ী। এ ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

নিহত আওরঙ্গজেব জিবু কুশুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজারের লবির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- ডিবির এএসআই মেহেদী হাসান, কনস্টেবল রুমন হোসেন ও শিমুল মির।

মান্দা থানা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় দেলুয়াবাড়ি বাজার থেকে মাদক ব্যবসায়ী আওরঙ্গজেব জিবুকে আটক করে জেলা ডিবি পুলিশ।

রাত ৩টার দিকে তাকে নিয়ে মাদকের সন্ধানে যাওয়ার সময় দেলুয়াবাড়ির চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর ব্রিজের পাশে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে জিবুর সহযোগীরা।

এ সময় ডিবি পাল্টা গুলি ছু ড়লে দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে আওরঙ্গজেব জিবু নিহত হন।

এ ঘটনায় তিন ডিবি পুলিশ আহত হন। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত