মো. মঈনুল হক লিপুকে সভাপতি (দৈনিক দেশ রূপান্তর) ও মো. অহিদ সাইফুলকে (দৈনিক স্বদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট ঝালকাঠির রাজাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিল করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কটি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত বৃহস্পতিবার বিকেলে রাজাপুর সরকারি কলেজশিক্ষক মিলনায়তনে নির্বাচন কমিশনার কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান সকল প্রার্থীকেই নির্বাচিত বলে ঘোষণা করেন।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ সভাপতি মো. আবু বকর সিদ্দীক (বরিশাল সময়), সহসাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (ভোরের আলো), অর্থ সম্পাদক মো. জামাল হোসেন (দখিনের খবর)। এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- তুহিন মাতুব্বর (বরিশাল প্রতিদিন) ও মো. দেলোয়ার হোসেন মিলন (দৈনিক তালাশ)।
