নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮ এএম

নীলফামারীর সৈয়দপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইক ও রিকশার ১২ যাত্রী।

বুধবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরের ওয়াপদা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি কাভার্ডভ্যান ওয়াপদা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইক ও একটি রিকশাকে ধাক্কায় দেয়। এতে ইজিবাইক ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই ইজিবাইক ও রিকশায় থাকা ১২ যাত্রী আহত হন।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করান। এদের মধ্যে আতিয়ার রহমান, আলাল উদ্দিন, দামিনী বালা ও নূর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আলাল উদ্দিন মারা যান। বাকিরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই সৈয়দপুর পৌর শহরের বাসিন্দা বলে জানা গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত