ডোমারে বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আজ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬ এএম

বাঁশের সুদিন ফেরাতে নীলফামারীর ডোমার উপজেলায় স্থাপিত হয়েছে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম ওই কেন্দ্রটি আজ শনিবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জয়লবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। রংপুর বিভাগের ৫৮টি উপজেলার আধুনিক পদ্ধতিতে বাঁশ চাষের পরিকল্পনা রয়েছে কেন্দ্রটির। কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাঁশের উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতের মাধ্যমে ওই বাঁশ থেকে শৌখিন আসবাবসহ দৈনন্দিন কাজে ব্যবহারের বিভিন্ন উপকরণ তৈরির প্রশিক্ষণ প্রদান করা হবে সেখানে। উৎপাদিত এসব পণ্যের দেশি ও আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করবে কেন্দ্রটি।

কেন্দ্রটিতে গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রসহ একটি চারতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রযুক্তিবিষয়ক ১০টি প্রদর্শনী প্লট স্থাপন করে বাঁশ চাষ ব্যবস্থানার ওপর ১৯টি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত