আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩০ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার নীলফামারীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবুল মনছুর ফকির জানান, শিশুদের আঁকা এসব ছবি ২০ ও ২১ ফেব্রুয়ারি প্রদর্শন এবং ২১ ফেব্রুয়ারি বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, জেলা উদীচীর সহসভাপতি নারায়ণ অধিকারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সদস্য কানু চন্দ্র রায়, তমালিকা রায়, প্রভাষক হিমাদ্রী শংকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত