ভালোবাসা দিবসে স্ত্রী টুইঙ্কেলের উপর চটে গেলেন অক্ষয় কুমার। স্ত্রী হয়ে এমনটা যে কেউ করতে পারে তা ধারণায় করতে পারেননি অক্ষয়। শেষ পর্যন্ত নিজের ক্ষোভ জানালেন টুইটারে।
জানা যায়, শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে তে সারা বিশ্ব যখন মজেছে প্রেমে, ঠিক তখনই টুইঙ্কল শেয়ার করলেন এমন কিছু কথা যা শুনলে আপনিও অবাক হবেন। টুইঙ্কল টুইট করে বলেন, ‘নিতারার ক্যারাটে পরীক্ষার জন্য ওকে তৈরি করছিলাম আমি। এ দিকে অক্ষয় সারা দিন আই-প্যাড ক্রিকেট ম্যাচ দেখছিল। বাড়ি ফিরে এই দেখে আমি ওর আই-প্যাডের পাসওয়ার্ড বদলে দিলাম। এরপর বারবার ও চেষ্টা করছে, কিন্তু ল্যাপটপ খোলে না। সে যে কী আনন্দ আমার।’
স্ত্রীর এমন কারবারের জবাবে অক্ষয় রেগে পাল্টা টুইট করেছেন, ‘এতদিন ভাবতাম আমার ব্যক্তিগত সহকারি বুঝি এই ঘটনার জন্য দায়ী। এখন এটা জানার পর কী করা উচিত আমার?’ সঙ্গে দিয়েছেন রাগের ইমোজি।
