পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২তম জাতীয় সম্মেলন-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও গণসমাবেশ হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া এলাকায় মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন হয়।
কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিমল কান্তি চাকমা মুর্ত-এর সভাপতিত্বে সম্মেলনে প্রণব চাকমা, বিভু রঞ্জন চাকমা, কাকলি খীসা, রনিক ত্রিপুরা, সন্তোষিত চাকমা (বকুল), ত্রিদিপ পোমাং প্রমুখ প্রথম অধিবেশনে বক্তব্য দেন।
সম্মেলনে বক্তারা বলেন, বৃহত্তর জাতিগত ঐক্য ছাড়া জুম্ম জাতির বেঁচে থাকার সুযোগ নেই। এর আগে র্যালি বের করা হয়।
