রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

সরকারি মুড়াপাড়া কলেজ হবে পর্যটনকেন্দ্র

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৯ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ হবে পর্যটনকেন্দ্র। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজের আয়োজনে বসন্তবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা সময় সরকারি মুড়াপাড়া কলেজ ছিল অবহেলিত। অতীতে কোনো সরকার কলেজটির উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুড়াপাড়া কলেজকে সরকারিকরণ করেছেন। মুড়াপাড়া কলেজের ঐতিহ্য রয়েছে। এটা একটা জমিদার বাড়ি। আমরা আগামীতে মুড়াপাড়া কলেজকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলব। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ, মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জি এস সাদিকুল ইসলাম সজীব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত