চীনফেরত চীনা নাগরিক করোনা সন্দেহে রংপুরে মেডিকেলে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে উত্তরা ইপিজেডে কর্মরত এক চীনা নাগরিককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। করোনা ইউনিটের মেডিকেল বোর্ডের মুখপাত্র ডা. নারায়ন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর ইপিজেডে কর্মরত চীনা নাগরিক চীনে অবস্থান করে গত ৪ ফ্রেরুয়ারি বিমানযোগে বাংলাদেশে আসেন। সেখান থেকে সরাসরি তার কর্মস্থল উত্তরা ইপিজেডে যান। 
গত দু'দিন ধরে সর্দি, জ্বর ও বুকে ব্যাথা অনুভব করলে স্থানীয় চিকিৎসকরা তার চিকিৎসা করেন। কিন্তু তার অবস্থার পরিবর্তন না হওয়ায় এবং রোববার সকাল থেকে গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুপুর সাড়ে ১২টার দিকে ভর্তি করা হয়। 

করোনা ইউনিটের মুখপাত্র ডা, নারায়ন চন্দ্র জানান, এখানে তার চিকিৎসা চলছে। বিষয়টি ঢাকার আইইসিডিআর এ জানানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত