সিংহের জমা টাকা খরচ হয়ে যাবে, বৃশ্চিকের মায়ের স্বাস্থ্য খারাপ হবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৩ এএম

মেষ : চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দূর দেশ ভ্রমণে সম্পদ লাভ হবে। ব্যয় বাড়বে।

বৃষ : চাকরিতে পদোন্নতি থাকলেও কাগজপত্রের জন্য আটকে যেতে পারে। আয় আশানুরূপ নয়। স্বাস্থ্যের উন্নতি হবে।

মিথুন : স্ত্রীর স্বাস্থ্যের চরম অবনতি হবে। তবু সম্পদ প্রাপ্তি যোগ আছে। কর্মস্থলে সম্মানে ব্যাঘাত হবে না।

কর্কট : নানা রোগে কষ্ট বৃদ্ধি। পাওনা টাকা আদায় হবে না; বরং স্ত্রীর জন্য ব্যয় বৃদ্ধি হবে।

সিংহ : চর্মরোগ বাড়তে পারে। শত্রুরা দমন থাকবে। জমা টাকা খরচ হয়ে যাবে।

কন্যা : নিজের রক্তচাপ ও পেটের রোগ বাড়বে। মায়ের স্বাস্থ্যের খুবই খারাপ অবস্থা যাবে। সংসারেও অশান্তি দেখা দেবে।

তুলা : আয় না বাড়লেও রোগ বৃদ্ধি যোগ আছে। ব্যবসা ভালো না হলেও স্বল্প ভ্রমণে লাভ হবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক : আয় ও সম্পত্তি বৃদ্ধি হবে। মায়ের স্বাস্থ্য খারাপ হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

ধনু : স্বাস্থ্য খারাপ থাকলেও অর্থ-সম্পদের অভাব হবে না। মেজাজ ঠান্ডা করে আত্মীয়র সঙ্গে কাজ করলে সম্পদ বাড়বে। শত্রুরা দমন থাকবে এবং বন্ধুরা পক্ষে থাকবে।

মকর : পেট ও চর্মরোগ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ না করলে ব্যয় অনেক বাড়বে। ভ্রমণ শুভ।

কুম্ভ : রোগ বৃদ্ধির যোগ আছে। আয় সামান্য বাড়বে। আশা পূরণ হবে। অর্থ ও সম্পদ প্রাপ্তি যোগ আছে।

মীন : রোগ থাকলেও কাজের চাপ বাড়বে। ব্যয় বৃদ্ধি হবে। তবে কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত