ভারতে ট্রাম্পের নামে মন্দির, মূর্তি বসিয়ে প্রতিদিন পূজা!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সখ্যতার কথা কে না জানে। মার্কিন সফরে গিয়ে ট্রাম্পের বেশ সমাদর পেয়েছিলেন মোদি। এবার দুই দিনের সস্ত্রীক সফরে ভারতে আসছেন ট্রাম্প।  

প্রায়ই সময় উল্টোপাল্টা বক্তব্য দিয়ে ট্রাম্প বিদ্রূপের শিকার হলেও তার মূর্তি গড়ে রীতিমতো তাকে পূজা করে যাচ্ছেন ভারতের তেলেঙ্গানার এক বাসিন্দা।

এনডিটিভি জানায়, ডোনাল্ড ট্রাম্পের নামে মন্দির গড়ে তাকে দেবতার মতো পূজা দিয়ে যাচ্ছেন জনগাঁওয়ের বাসিন্দা বুসা কৃষ্ণ। তিনি গড়েছেন ট্রাম্পের একটি মূর্তিও।

বুসা কৃষ্ণ ট্রাম্পের ভারত ভ্রমণের সময় তার সঙ্গে দেখাও করতে চান এবং এর জন্য তিনি ভারত সরকারের কাছে আবেদনও জানিয়েছেন।

ট্রাম্পের বড় ধরনের ভক্ত বুসা কৃষ্ণ। নিজের বাড়ির বাইরে তিনি ট্রাম্পের ৬ ফুটের একটি প্রতিমা বানিয়েছেন এবং প্রতিদিন ট্রাম্পের পূজা দেন তিনি। ট্রাম্পের দীর্ঘায়ুর জন্য শুক্রবার বিশেষ ব্রতও পালন করেন কৃষ্ণ।

তিনি বলেন, “আমি চাই ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে সুদৃঢ় হোক। প্রতি শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের আয়ু বৃদ্ধির জন্য আমি ব্রত পালন করি। এ ছাড়া আমি ট্রাম্পের একটা ছবি সব সময় নিজের কাছে রাখি।”

কৃষ্ণের বন্ধু বন্ধু রমেশ রেড্ডি জানান, ট্রাম্পের জন্য এমন পাগলামির কারণে গ্রামের মানুষের কাছে বুসা ট্রাম্প নামেই বেশি পরিচিত। শুধু তাই নয়, বুসার বাড়ির নামও ট্রাম্প হাউস।

তিনি জানান, গ্রামের মানুষ বুসার এই ট্রাম্পপ্রীতিকে বেশ সম্মানই করেন। কোনো দিন কেউই বুসাকে ট্রাম্পের পূজা করা থেকে বিরতও করেনি, বাধাও দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত