বিয়ের পর থেকেই খবরের শিরোনামে সৃজিত-মিথিলা। আগামী ২৯ ফেব্রুয়ারি তাদের রিসেপশনের দিন লুকিয়ে রাখতে চাইলেও পারেননি তারা।
কিন্তু সে দিনের পোশাকের দায়িত্বভার কার ওপর পড়ল?
ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত বলেন, ওদের পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল পরছে। সেটা মাথায় রেখেই সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নিয়েছি। আচকান আর ধুতি পরাব সে দিন ওকে। পোশাকে থাকবে ঘন সুতোর কাজ।’’
কিন্তু মিথিলার জন্য কী থাকছে? শর্বরী বললেন, ‘‘মিথিলাকে একটা ওড়না দিচ্ছি। শাড়িটা তো ও, ওর ভাবনায় পরবে।’
সেখানে ঘুরেফিরে এসেছে সৃজিতের সিনেমার অনুষঙ্গ। পোশাকেও তেমনই আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। সৃজিতের আচকানের কারুকাজে জঙ্গলের নানা মোটিফ। ‘কাকাবাবু’ সিরিজে আবার হাত দিচ্ছেন সৃজিত। এ বার অভিযান জঙ্গলে। রিসেপশনের পোশাকেও থাকবে সেই সংকেত।
সূত্র: আনন্দবাজার
