বিআইডব্লিউটিএ ভবনে খালিদ মাহমুদ

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বার্থ হত্যা করা হয়েছে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৭ এএম

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের স্বার্থকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) প্রতিষ্ঠা করেছেন। বিএসসির বহরে এখন ৮টি জাহাজ আছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এর সংখ্যা হতো অন্তত ৬০টি।’

গতকাল বুধবার রাজধানীর বিআইডব্লিউটিএ ভবনে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯’ বিষয়ে একটি পরিচিতিমূলক ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে বিভিন্ন রকমের বিভক্তি চালু করে দেশকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে। মানুষ এখন আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত