ফাঁসি থেকে বাঁচতে দেয়ালে মাথা ঠুকল নির্ভয়ার ধর্ষক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ পিএম

নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি বিনয় শর্মা তিহার জেলের দেয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করার চেষ্টা করেছে। এক জেলকর্মী দেখে ফেলায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

গত ১৭ ফেব্রুয়ারি নির্ভয়া কাণ্ডে নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেই অনুযায়ী আগামী ৩ মার্চ সকাল ছয় টায় চার জনের ফাঁসি কার্যকর হওয়ার কথা। সেই মৃত্যু পরোয়ানা জারির আগেই নিজেকে আহত করার চেষ্টা করে বলে বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি প্রাণভিক্ষা খারিজ করার পর তার প্রতিবাদে জেলের মধ্যেই আমরণ অনশনে বসেছিল বিনয়। ওই দিন জেলের ভেতরে নিজের সেলের দেয়ালে মাথা ঠুকে নিজেকে আহত করার চেষ্টা করে।

দিল্লিতে ধর্ষণের ঘটনা অহরহ ঘটে। দেশটির ৩৫টি মেগাসিটির মধ্যে এই শহরেই সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। ২০১২ সালে জ্যোতি সিং পাণ্ডে নামের মেডিকেলে পড়া এক তরুণী চলন্ত বাসে ধর্ষণের শিকার হন। ১৩ দিন বাদে তিনি মারা যান। ২৩ বছরের ওই তরুণী ভারতজুড়ে নির্ভয়া নামে পরিচিতি পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত