বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকিতে চ্যাম্পিয়ন নৌবাহিনী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৭ পিএম

বঙ্গবন্ধু শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতার শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। জাতীয় দলের অধিকাংশ তারকাদের নিয়ে গড়া দলটি প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে হারায়।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৬-৩ গোলে জিতে নেয় নৌবাহিনী।

দলটির পক্ষে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। দুটিই পেনাল্টি কর্নার থেকে। এ ছাড়া মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, মইনুল ইসলাম কৌশিক ও আবেদ উদ্দিন একটি করে গোল করেছেন। আবেদের গোলটি পেনাল্টি কর্নার থেকে। অন্যগুলো ফিল্ড গোল।

সেনাবাহিনীর পক্ষে গোল তিনটি করেছেন মনোজ বাবু, মিলন হোসেন ও নাঈম উদ্দিন।

আসরের সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মইনুল ইসলাম কৌশিক। ৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই দলের মাহবুব হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত