মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ছাত্রলী‌গ নেতাসহ নিহত ২

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১২ এএম

শরীয়তপু‌রের গোসাইরহাট উপ‌জেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ছাত্রলী‌গের এক নেতাসহ দুইজন নিহত হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও একজন।

বৃহস্প‌তিবার রাত ১০টার দি‌কে উপ‌জেলার কুচাইপ‌ট্রি ইউনিয়‌নের সাইক্ষ্যা ব্রি‌জের ওপরে এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহত রিবল মাহমুদ খান রাজ (২৩) উপ‌জেলার কোদালপুর ইউনিয়‌নের বুলু সরদারপাড়া গ্রা‌মের সা‌বেক চেয়ারম্যান মো. বাচ্চু খানের ছে‌লে। তি‌নি কোদালপুর ইউনিয়‌ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক। অন্যজন মো. সাইফুল ইসলাম (১৯) সরকা‌রি সামসুর রহমান ক‌লে‌জের রাষ্ট্রবিজ্ঞান বিভা‌গের তৃতীয় ব‌র্ষের ছাত্র ও কোদালপুর বেপারীপাড়া গ্রা‌মের হা‌বি বেপারীর ছে‌লে। তি‌নি একই ক‌লে‌জের দ্বাদশ শ্রে‌ণির ছাত্র।

আহত সিয়াম সরদার (২০) বুলু সরদারপাড়া গ্রা‌মের মো. কাঞ্চন সরদা‌রের ছে‌লে।

দুর্ঘটনা‌র বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ‌গোসাইরহাট থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সো‌হেব আলী।

পু‌লিশ, স্থানীয় ও নিহতের প‌রিবার সূত্র জানায়, গোসাইরহাট উপ‌জেলার কোদালপুর এলাকা থে‌কে বৃহস্প‌তিবার সন্ধ্যায় কোদালপুর ইউনিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক রিবল মাহমু‌দ খান রাজের নেতৃ‌ত্বে তিন‌টি মোটরসাইকেল নি‌য়ে ৯ জন বন্ধু ও এলাকার ছোট ভাইরা কুচাইপ‌ট্রি ঘুর‌তে যায়। রাত ১০টার দি‌কে কুচাইপ‌ট্রি থে‌কে আসার প‌থে কুচাইপ‌ট্রি-‌গোসাইরহাট ইউনিয়ন সড়‌কে অব‌স্থিত সাইক্ষ্যা ব্রি‌জের ওপর পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ব্রি‌জের রেলিংয়ের স‌ঙ্গে ধাক্কা লে‌গে প‌ড়ে গি‌য়ে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত অবস্থা‌য় তা‌দের গোস‌াইরহাট স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক শরীয়তপুর সদর হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। প‌রে সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক রাত ১১টার দি‌কে রিবল মাহমুদ খান রাজ ও মো. সাইফুল ইসলামকে মৃত ‌ঘোষণা ক‌রেন।

আহত সিয়াম সরদারের অবস্থা আশঙ্কাজনক দে‌খে উন্নত চি‌কিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ ক‌রেন।

রিবল মাহমুদ খান রাজের বন্ধু সালমান হো‌সেন সাগর জানান, তিন‌টি মোটরসাইকেল নি‌য়ে কুচাইপ‌ট্রি ঘুর‌তে যায় তারা। আসার সময় দুটি মোটরসাইকেল আগে চ‌লে যায়। আর রিবলের মোটরসাইকেল পেছনে ছিল। ত‌বে গ‌তি বে‌শি থাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাইকেল নি‌য়ে তারা তিনজন প‌ড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত