মেষ : হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ আছে। চাকরিতে উন্নতি হবে। ব্যয় বাড়বে।
বৃষ : কাজের ব্যস্ততা বাড়বে। আশানুরূপ আয় হবে না। আংশিক সঞ্চয় হতে পারে।
মিথুন : নিজের পেটের পীড়া ও স্ত্রীর গায়ে ব্যথা বাড়বে। দূরদেশ ভ্রমণে সতর্ক থাকুন- দুর্ঘটনা ঘটতে পারে। কর্মে বাধা নেই।
কর্কট : স্ত্রীর আয় বাড়লেও নিজের ব্যয় বেশি হবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে ক্ষতি হবে। পীড়ার ভয় থাকবে।
সিংহ : হৃদরোগ আক্রমণ করতে পারে। দাম্পত্য কলহ কমে যাবে। অর্থ উপার্জন হলেও সঞ্চয় হবে না।
কন্যা : নানা রোগে আক্রমণ করতে পারে। স্ত্রীর রোগের জন্য ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকবে।
তুলা : নিজের ও সন্তানের রোগ হওয়ার আশঙ্কা বেশি। কর্ম ফলে বিতৃষ্ণা আসবে। নারীঘটিত ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন।
বৃশ্চিক : মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। বন্ধুরা অতৃপ্তি সৃষ্টি করবে। প্রেমে আগ্রহ কমবে।
ধনু : স্বল্প ভ্রমণে সাবধান থাকুন। বর্তমান বাসস্থানে অতৃপ্তি বাড়বে। বন্ধুর সহযোগিতা কাজে লাগবে না।
মকর : আয় আংশিক বাড়বে। সংসারে কিছুটা অতৃপ্তি থাকলেও অশান্তি বাড়বে না। শরীরে যত্ন নিন।
কুম্ভ : নানা প্রকার রোগ দেখা দেবে। হঠাৎ সম্পদ প্রাপ্তি যোগ আছে। কাজে সম্মান বাড়বে না।
মীন : বিদেশ ভ্রমণে সতর্ক থাকুন। যৌনঘটিত ব্যাধি বাড়বে। ওষুধ ও খাদ্যে ব্যয় বাড়বে।
