চসিক নির্বাচন: ইসলামিক ফ্রন্টের মেয়র প্রার্থী ওয়াহেদ মুরাদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৫ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মাওলানা এম ওয়াহেদ মুরাদের নাম ঘোষণা করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

সোমবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে দলের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাওলানা এম ওয়াহেদ মুরাদের নাম ঘোষণা করে ফ্রন্ট।

ইসলামিক ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম মুজিবুল হক শুক্কুর দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মুরাদ চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ওয়াহেদ মুরাদ। তিনি সাবেক এমপি কফিল উদ্দিন চৌধুরীর পুত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত