সাভারে মোজাম্মেল

পাপিয়ার বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৪ এএম

শুধু শামিমা নুর পাপিয়া শুধু নয়, যারাই দেশে অবৈধ সম্পদের মালিক হয়েছেন পর্যায়ক্রমে প্রত্যেককে আইনের আওতায় বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেছেন, পাপিয়ার বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে ফাইল রেডি হয়েছে। দৃশ্যমান হতে আরও দুই একদিন সময় লাগবে।

গতকাল সোমবার বিকেলে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ২১তম পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট কোর্সের সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নির্বাচনের আগে যা এখনো চলমান রয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন তার যে দায়িত্ব সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং দুর্নীতি যতদিন থাকবে এই অভিযানও ততদিন অব্যাহত থাকবে।

বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, এটা আইনি প্রক্রিয়া। যখন আমরা প্রয়োজন মনে করব তখন তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। তবে বেসিক ব্যাংকের অন্য কর্মকর্র্তারা যারা টাকা-পয়সার অনিয়ম করেছে তাদের ব্যাপারে মামলা চলমান আছে। চলমান মামলার এটি একটি অংশ। তবে কখন কাকে গ্রেপ্তার করা হবে এটি আইনের ব্যাপার এবং আদালতের সিদ্ধান্তেরও ব্যাপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত