ম্যাচ ফিক্সিং ওমানের ক্রিকেটার ৭ বছর নিষিদ্ধ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২ এএম

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৭ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে ওমানের ক্রিকেটার ইউসুফ আবদুল রহিম আল বালুশিকে। ২০১৯’র টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সময় আইসিসির অ্যান্টি করাপশন কোডের চারটি ধারা ভঙ্গের দায়ে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। ওমান বিশ্বকাপ বাছাইপর্ব পার করে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বর নির্ধারিত মূলপর্বে। সতীর্থকে ম্যাচ ফিক্সিংয়ে প্রলুব্ধ করা, তিনজন আলাদা ব্যক্তির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন করা এবং দুর্নীতি দমন ইউনিটের তদন্তকে বাধাগ্রস্ত করাসহ কয়েকটি অভিযোগ আছে ২৯ বছরের এই খেলোয়াড়ের বিরুদ্ধে। সব দোষ স্বীকার করেছেন ইউসুফ। এসিইউর জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘ইউসুফ যা করেছেন, সেটি খুব বড় অপরাধ। তদন্তের সময় সহায়তা না করায় তার সাজা আরও বেশি হতে পারত। কিন্তু তরুণ খেলোয়াড়দের নিজের ভুলের কথা জানিয়ে এমন অপরাধ থেকে বেঁচে থাকার পরামর্শ দিতে রাজি হওয়ায় শাস্তি কম হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত