রিফাত হত্যা মামলা

প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪০ এএম

আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার ৭৭ জন সাক্ষীর মধ্যে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। প্রবাসে থাকায় বাকি এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করতে পারেনি আদালত। এছাড়া গতকাল একই আদালতের বিচারক আসামিদের সাক্ষ্য পরীক্ষার জন্য আগামী ১০ মার্চ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

দেশব্যাপী আলোচিত এ মামলায় ৩০ কার্যদিবসে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও সাক্ষীদের জেরা শেষ করল আদালত। এ পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে মামলার রায় ঘোষণা হবে বলে আশাবাদী বাদীপক্ষের আইজীবীরা। সাক্ষ্যগ্রহণ উপলক্ষে গতকাল সকালে বরগুনার জেলা কারাগারে বন্দি থাকা মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া আদালতে হাজির হন উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা মামলার সাক্ষী থেকে আসামি বনে যাওয়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

বরগুনা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার দেশ রূপান্তরকে জানান, চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত