মোখলেছুর রহমানের অকাল মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬ পিএম

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা (উপসচিব) মো. মোখলেছুর রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর ।

মোখলেছুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত