‘হায়েনা এক্সপ্রেস’ নিয়ে আসছে সোনার বাংলা সার্কাস

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ এএম

গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ‘হায়েনা এক্সপ্রেস’ নিয়ে আসছে সোনার বাংলা সার্কাস। শনিবার বেশ কয়েকটি গ্লোবাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্যান্ডটির ডেব্যু অ্যালবাম প্রকাশিত হবে।

সোনার বাংলা সার্কাসের সদস্যরা হলেন- ভোকাল প্রবর রিপন, গিটারিস্ট শ্বেত পান্ডুরাঙ্গা ব্লুমবার্গ, ড্রামার দেওয়ান এনামুল হাসান রাজু, বেজ গিটারিস্ট শাকিল হক এবং কিবোর্ডিস্ট সাদ চৌধুরী।

জানা যায়, ২০১৮ সালের মে মাসে সোনার বাংলা সার্কাস গঠিত হয়। হায়েনা এক্সপ্রেস একটি কন্সেপচুয়্যাল অ্যালবাম, যা মানুষের আধ্যাত্মিক প্রতিধ্বনি,মানবিক অনুভূতি ও অবস্থার মধ্যে ভ্রমণকে প্রকাশ করেছে।

imageঅ্যালবামটির মধ্য দিয়ে শ্রোতারা এই গ্রহে মানবজাতির জীবনযাত্রার বিভিন্ন মানসিক পর্যায়ের মধ্য দিয়ে যাওয়ার ধারণা পাবেন। অ্যালবামের ৯টি ট্রাকের মধ্যে একটি হৃদয়গ্রাহী গল্প বর্ণনা করা হয়েছে। 

শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হায়েনা এক্সপ্রেসের প্রকাশনা উপলক্ষে সোনার বাংলা সার্কাস রাজধানীর বনানীর যাত্রা বিরতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত