বিগ ব্যাংয়ের পর পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণের তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।
আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে বলা হয়েছে, অপিচুস গ্যালাক্সি ক্লাস্টারে বিশালাকৃতির ব্ল্যাক হোল থেকে বিস্ফোরণটি এসেছে। পৃথিবী থেকে এর দূরত্ব ৩৯০ মিলিয়ন আলোকবর্ষ।
এত ভয়ংকর বিস্ফোরণ ১৪০০ কোটি বছরের ব্রহ্মাণ্ডে এর আগে আর কখনও ঘটতে দেখা যায়নি। বিগ ব্যাংয়ের পর এত বেশি পরিমাণে শক্তিও বেরিয়ে আসেনি কোনো বিস্ফোরণ থেকে।
ভয়াবহ এই বিস্ফোরণ ধরা পড়েছে চারটি টেলিস্কোপে। তার মধ্যে অন্যতম পুণের ‘জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ (জিএমআরটি)’ ও পশ্চিম অস্ট্রেলিয়ায় বসানো ‘মুর্চিসন ওয়াইডফিল্ড অ্যারে (এমডব্লিউএ)-এর মতো দুটি শক্তিশালী রেডিও টেলিস্কোপ। বাকি দুটি এক্সরে টেলিস্কোপ। একটি নাসার ‘চন্দ্র এক্স-রে অবজারভেটরি’। অন্যটি-ইউরোপিয়ান স্পেস এজেন্সির ‘এক্সএমএম-নিউটন’।
